সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুঁড়ে মারা পেপারওয়েটে ফাটল নারী আইনজীবীর মাথা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলন্ত এজলাসে এক বিচারকের ছুঁড়ে মারা কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: সুজন মিয়ার এজলাসে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। আহত আইনজীবীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ বিচারিক কার্যক্রম চলছিল। ওই সময় আদালত কক্ষের পেছনের সারিতে বসা বিচারপ্রার্থীরা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিলেন। এতে অসন্তুষ্ট হয়ে ওই আদালতের বিচারক মো: সুজন মিয়া হঠাৎ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের টেবিল থেকে একটি ভারী কাঁচের পেপারওয়েট ছুঁড়ে মারেন।

বিচারকের ছুঁড়ে মারা পেপারওয়েটটি সরাসরি সেখানে অবস্থানরত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় গিয়ে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হন। ঘটনার পর আদালত কক্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অন্যান্য আইনজীবীরা দ্রুত সাবিহা সুলতানাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাঁরা বলেন, একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে অভিযুক্ত বিচারক মো: সুজন মিয়ার বক্তব্য নেওয়ার জন্য তাঁর ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে আদালতের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন