সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে যুবদলের সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের বারিধারা এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবদল এ উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম। বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা রুখতে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

উদ্বোধন শেষে যুবদলের নেতা-কর্মী ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বারিধারা মহল্লার বিভিন্ন স্থানে মশক নিধক স্প্রে করেন। একই সঙ্গে তারা জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করেন।

এছাড়াও কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০