সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্তের জন্য হকারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার কঠোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন কাচারি এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন কাচারি এলাকার ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

সভায় জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, মুন্সীগঞ্জ শহরের প্রায় সাড়ে পাঁচ লক্ষ বাসিন্দাকে অল্প কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য দুর্ভোগে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করার কারণে একদিকে যেমন পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুনাগরিকের দায়িত্ববোধ থেকে ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে অস্থায়ী স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ডিসি বলেন, মুন্সীগঞ্জের সড়কগুলোকে কোনো জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় অংশ নেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০