সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩টি মাইক্রোবাসসহ গ্রেফতার ৩১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি হাইয়েস মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ প্রচার সামগ্রী জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অথবা মুন্সীগঞ্জের যেকোনো সড়কে ঝটিকা মিছিল করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

সদর থানা পুলিশ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে একটি হাইয়েস মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করে। এর কিছুক্ষণ পর, রাত ১টা ৪৫ মিনিটে হাতিমারা তদন্ত কেন্দ্রের পুলিশ অপর একটি চেকপোস্ট থেকে আরও ১১ জন সদস্যকে আরেকটি মাইক্রোবাসসহ আটক করে।

অনুরূপভাবে, শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে আরেকটি হাইয়েস গাড়ি ও ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে রাতভর অভিযানে মোট ৩১ জনকে গ্রেফতার এবং ৩টি গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বহনকারী গাড়িগুলো থেকে মাস্ক এবং ‘নৌকা মার্কায় ভোট দিন’ সংবলিত বিভিন্ন প্রচার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০