সর্বশেষ

জাতীয়

৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় কোনো বিষয় নয়: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টের সামনে দুজন আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারী’ ককটেল ছুড়ে থাকতে পারেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী দোসরদের’ বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটি ককটেল ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।

তিনি বলেন, সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি বড় কোনো বিষয় নয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, সেটি আদালতের বিচারিক সিদ্ধান্ত। তাঁর মতে, ভুক্তভোগী ও দেশবাসী আদালতের মাধ্যমে সুবিচার পেয়েছেন।

তবে আদালতের রায় নিয়ে সরকারের কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আদালত স্বাধীন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রয়োজন মনে করেই রায় দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে কিছু অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে সেটির ভিডিও ধারণ করা হয়।

তিনি আরও বলেন, গুলশানে জুমার নামাজ পড়ার কথা বলে বেলা ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছিল। পরে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নামাজ পড়তে এসে ওই ব্যক্তিরা এমন কর্মকাণ্ডে জড়াতে পারে, পুলিশ তা এতটা অনুমান করতে পারেনি। এ ঘটনাকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০