সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ লঞ্চঘাটকে নান্দনিক অবকাশকেন্দ্র করার বড় উদ্যোগ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকাকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক অবকাশকেন্দ্র হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সাথে ঘাট এলাকার ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লঞ্চঘাট এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাটকে সাধারণ মানুষের বিনোদন ও অবকাশ যাপনের জন্য একটি পরিবেশবান্ধব ও নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য ঘাটের আশপাশে থাকা সরকারি এবং বিআইডব্লিউটিএ-এর জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সাথে জমি সংক্রান্ত সকল প্রকার অভ্যন্তরীণ বিরোধ ও আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক জনাব গোলজার হোসেনসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

সভায় বক্তারা লঞ্চঘাট এলাকায় যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। মুন্সীগঞ্জের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে এই আধুনিকায়ন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০