সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কালীগঞ্জে র‌্যাবের এক বিশেষ অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিল সদৃশ উইনকেরেক্স সিরাপসহ হোসেন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার খারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।
আটককৃত

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোসেন আলী (৩৮) কালীগঞ্জ উপজেলার খারহাট গ্রামের দাউদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালানের মাধ্যমে তিনি এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মাদক চোরাকারবারিরা ভারত থেকে বড় একটি মাদকের চালান এনে খারহাট এলাকায় কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিল সদৃশ উইনকেরেক্স সিরাপ উদ্ধারসহ অভিযুক্ত হোসেন আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে র্যাবের এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন