সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে মানবপ্রাচীর কর্মসূচির পর প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা দাবি আদায়ের আহ্বান জানান। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের নয় মাইল এলাকায় মানবপ্রাচীর ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। পরে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হলে সড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে জামালপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ওই এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রত্যাশা করে আসছেন। তাদের অভিযোগ, বর্তমানে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ থাকলেও সেটিকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে।

বক্তাদের ভাষ্য, জামালপুরে মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তাই বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলেও জানান।

সমাবেশ থেকে অবিলম্বে জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকারি ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পরে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানবপ্রাচীর ও অবরোধ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন