সর্বশেষ

শিক্ষা

ইইউবি শাখা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক হলেন রাঙ্গা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB) শাখা ছাত্রদলের ৩০ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মশিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক করা হয়েছে। গত ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিব ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB) শাখা ছাত্রদলের নবগঠিত ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত ১৮ জুলাই সংগঠনের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিব ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে মশিউর রহমান রাঙ্গাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের পর তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই তাঁদের প্রধান লক্ষ্য।

মশিউর রহমান রাঙ্গা এ দায়িত্ব দেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এদিকে নবগঠিত কমিটির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

৫৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন