সর্বশেষ

সারাদেশ

সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সাভার ও আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার লিটার চোলাই মদ এবং ১০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একাধিক দল।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে এক হাজার লিটার চোলাই মদসহ সুমন মারমা ও কালাব চাকমা নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে অপর দুটি পৃথক অভিযানে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম এবং সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবির অন্য দুটি দল। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এলাকার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন