গোপালগঞ্জে রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং নিষ্ক্রিয়তার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম ও সদস্যসচিব ফজলুল কবির দারা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণে ওই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে