সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত প্রায় ৩০ যাত্রী

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী তাহেরপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস খাদে পড়ে আছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের তাহেরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত প্রায় ২৫ জন যাত্রীকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় বাসে কতজন যাত্রী ছিলেন এবং কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন