বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন ইশতিয়াক সাদেক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেছে, যেখানে তাকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে না পারায় আগের অ্যাডহক কমিটি বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর পরিবর্তে নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ হকি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই আইনের আওতায় নতুন কমিটি দায়িত্ব পেয়েছে।
নতুন কমিটিতে পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, কটন গ্রুপের চেয়ারম্যান ও উষা ক্রীড়া চক্রের শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এলিট পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. রাফিউল হক।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়া ইশতিয়াক সাদেক দেশের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ। তিনি টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল হক প্রিন্স ও মো. সরাফত মিয়া। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান ডন।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যকর হয়েছে। তারা হলেন:
হাসান মাহমুদ খান – সভাপতি, সাজেদ এ আদেল – সহ-সভাপতি, শাহীন মাহমুদ– সহ-সভাপতি, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অবঃ) – সহ-সভাপতি, সেলিম আহমেদ – সহ-সভাপতি, মোঃ রাফিউল হক – সহ-সভাপতি, ইশতিয়াক সাদেক – সাধারণ সম্পাদক, আরিফুল হক প্রিন্স – যুগ্ম সম্পাদক, মোঃ সরাফত মিয়া – যুগ্ম সম্পাদক, মিজানুর রহমান ডন – কোষাধ্যক্ষ, নাজিরুল ইসলাম নাজু – সদস্য, মোঃ ইউসুফ আলী – সদস্য, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু – সদস্য, মাহবুব হারুন – সদস্য, রাসেল মাহমুদ জিমি – সদস্য, কামরুল ইসলাম কিসমত – সদস্য, আশরাফুল আলম বাবলু – সদস্য, মোস্তাফিজুর রহমান মামুন – সদস্য, মোঃ ফারুক আহমেদ – সদস্য, আবু ইয়াসিন মোঃ মাসুদ রানা – সদস্য, সাফায়েত হোসেন ডালিম – সদস্য, এ এন এম মামুন উর রশিদ – সদস্য, রাহুল কান্তি রায় – সদস্য, শাহিন হালিম ডন – সদস্য, মালিক আব্দুল্লাহ আল-আমিন সাদী – সদস্য, শফিকুল ইসলাম লিটু – সদস্য, নুর হোসাইন – সদস্য, বদরুল ইসলাম দিপু – সদস্য এবং মোঃ আকিল সিদ্দিক – সদস্য।
১২২ বার পড়া হয়েছে