সর্বশেষ

সারাদেশ

মহানন্দা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হাসিব (১৩) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ফিল্টারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ হাসিব মহারাজপুর ফিল্টারহাট গ্রামের বাসিন্দা বশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসিব তার দুই বন্ধুর সঙ্গে দুপুরের দিকে মহানন্দা নদীর পাড়ে পিকনিক করতে আসে। আনন্দ-উল্লাসের একপর্যায়ে তারা তিনজনই নদীতে গোসল করতে নামে। সাতার না জানার কারণে নদীতে নামার কিছুক্ষণ পর তারা প্রবল স্রোতে তলিয়ে যেতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও হাসিব পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন