সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ও নানা আয়োজনে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে এ কর্মসূচিতে শহিদ পরিবারের সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সেখানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে শহিদ তারেক হোসেনের পিতা মোঃ আশহাদুল ইসলাম এবং শহিদ মোঃ মতিউর রহমানের স্ত্রী রোজিনা খাতুনসহ অন্যান্য শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার বিশ্বাস এবং সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন।

এছাড়াও সভায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্যরা তাঁদের আবেগঘন স্মৃতিচারণ করেন এবং শহিদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন