সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিক্ষোভ, বিএনপি নেতার বাইক পুড়ল, আটক ২০

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালে বিএনপি নেতার একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ জনকে আটক করার পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন জব্দ করেছে।

কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনটির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকি জানান, সাধারণ সম্পাদককে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভকারীরা তাদের গতিরোধ করে এবং মোটরবাইকটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এছাড়া তল্লাশি চালিয়ে ৪টি মাইক্রোবাস, ১টি বাস এবং ২টি ইজিবাইক জব্দ করা হয়েছে। এদিকে জেলা শহরের বেদগ্রাম এলাকায় আরেকটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রলীগের কর্মীরা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে কেবল জড়িতদের বিরুদ্ধেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন