সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে দুই মাসের শিশুকে চাচির অমানুষিক নির্যাতন, ভিডিও ভাইরাল

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক অবুজ শিশুকে ঘরে একা পেয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে গোপনে ধারণকৃত এই নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের কাউসার মিয়া ও সায়েবা বেগম দম্পতির সন্তান। জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে সন্দেহ জেগে ওঠে মা সায়েবা বেগমের মনে।

কারও অনুপস্থিতিতে শিশুটির ওপর কোনো অত্যাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে মা সায়েবা বেগম সম্প্রতি শোবার ঘরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে রেখে যান। পরবর্তীতে ধারণকৃত ভিডিও ফুটেজটি পরীক্ষা করতেই আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পরিবারের সবাই যখন ব্যস্ত, তখন শিশুটির চাচি রত্না বেগম চুপিসারে ঘরে প্রবেশ করেন। এরপর বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকা দুই মাসের শিশুটির একটি পা সজোরে মুচড়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরই শিশুটি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে শুরু করে।

এ বিষয়ে শিশুর বাবা কাউসার মিয়া জানান, পারিবারিক দীর্ঘদিনের বিরোধের জেরে তার বড় ভাইয়ের স্ত্রী রত্না বেগম সুযোগ পেলেই এই নির্যাতন চালাতেন। প্রথমে তারা বিষয়টি বুঝতে না পারলেও ভিডিও দেখে নিশ্চিত হন। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে একটি আপস-মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করলে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়ে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটির বাবা-মায়ের সঙ্গে বিস্তারিত কথা বলেছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন