সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘সিংহ ফিশ’, দেখতে মানুষের ভিড়

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে অত্যন্ত বিরল ও বিষাক্ত প্রজাতির সামুদ্রিক ‘সিংহ ফিশ’ (Lionfish)। স্থানীয়ভাবে ‘এরোপ্লেন মাছ’ নামে পরিচিত এই সুন্দর অথচ বিপজ্জনক মাছটি দেখতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমেছে।
সিংহ ফিশ (Lionfish)

গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরার সময় শনিবার রাতে এফবি জাবের নামের একটি ফিশিং ট্রলারের জালে প্রায় ৭৫০ গ্রাম ওজনের দুটি আকর্ষণীয় মাছ ধরা পড়ে। লাল, সাদা ও মেরুন রঙের আড়াআড়ি ডোরাকাটা এই সামুদ্রিক প্রাণীর শরীরে রয়েছে লম্বা লম্বা পাখনা ও তীক্ষ্ণ কাঁটা। ট্রলারের মাঝি মো. আসাদ জানান, জালে ওঠার পর মাছ দুটির অদ্ভুত ও নান্দনিক রূপ দেখে তারা অবাক হয়ে যান।

রোববার শেষ বিকালে মাছ দুটিকে কলাপাড়ার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মায়ের দোয়া ফিস’ আড়তে নিয়ে আসা হলে স্থানীয় ক্রেতা ছগির আকন ৫ হাজার টাকা কেজি দরে মোট ৩ হাজার ৭৫০ টাকায় মাছ দুটি কিনে নেন। মূলত শৌখিনতার কারণে এবং এটি সংরক্ষণ করার উদ্দেশ্যে তিনি এই বিরল সামুদ্রিক মাছটি ক্রয় করেছেন বলে জানান।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, ইন্দো-প্যাসিফিক ও লোহিত সাগরের পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরের কোরাল রিফ সংলগ্ন এলাকায় এ জাতীয় মাছের উপস্থিতি দেখা যায়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, অ্যাকুরিয়ামের জন্য এটি অত্যন্ত মূল্যবান হলেও এর পিঠের ১৮টি কাঁটায় তীব্র বিষ রয়েছে। তবে সঠিক নিয়মে বিষাক্ত অংশ ফেলে দিলে এর সাদা সুস্বাদু মাংস খাওয়া সম্ভব, যা আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বেশ জনপ্রিয়।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন