পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে 'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এ উপলক্ষে একটি আকর্ষণীয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সায়েম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে পরিবেশকর্মী এবং 'বাপা', 'কারিগর', 'বিডি ক্লিন', 'সবুজ আন্দোলন' সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
১২৯ বার পড়া হয়েছে