সর্বশেষ

সারাদেশ

জামালপুর পৌরসভা নির্বাচন: মানবিক কাজে সাড়া ফেলে মেয়র হতে চান শুভ পাঠান

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম শুভ পাঠান। দীর্ঘদিন ধরে নীরবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নমূলক কাজে অবদান রেখে তিনি পৌরবাসীর আস্থা অর্জন করেছেন।
মেয়র প্রার্থী শুভ পাঠান

জামালপুর পৌরসভার দমকল এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মরহুম টিপু পাঠানের একমাত্র উত্তরসূরি এম শুভ পাঠান। শিক্ষাজীবনে তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি এবং সাউদার্ন ইউনিভার্সিটি থেকে সাফল্যের সঙ্গে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

শৈশব থেকেই সমাজসেবা ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়া শুভ পাঠান এলাকার বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন। নিজস্ব অর্থায়নে নিজ গ্রামে জামে মসজিদ নির্মাণসহ অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছনকান্দা এলাকায় বর্ষাকালে মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও এলাকাবাসীর ভোগান্তি কমাতে তিনি নিজ দায়িত্বে রাস্তা সংস্কার এবং পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তাঁর এমন জনকল্যাণমুখী উদ্যোগের কারণে সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন শুভ পাঠান। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জিয়া সাইবার ফোর্সের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন পৌর নির্বাচনে তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছেন শুভ পাঠান। তিনি জামালপুর পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া চেয়েছেন যাতে আগামীতে তিনি আনুষ্ঠানিকভাবে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন