সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বৃক্ষরোপণ ও সচেতনতার ডাক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং ব্যাপক হারে গাছ লাগানোর ওপর জোর দেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে সবুজায়ন কর্মসূচিকে গতিশীল করতে উপস্থিত সুধীজন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন