সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বাড়ছে খুনের ঘটনা: ৬ মাসে ২৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় হত্যাকাণ্ড ও সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ২৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ, যার অধিকাংশেরই সূত্রপাত পারিবারিক ও সামাজিক অবক্ষয় থেকে। এই নীরব মহামারির হাত থেকে বাঁচতে এখনই সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁ জেলায় সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতা, জমিজমা নিয়ে বিরোধ, মাদক এবং নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে আশঙ্কাজনকভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডে বহু পরিবার অর্থনৈতিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়ছে।

পুলিশের দেওয়া তথ্য ও স্থানীয় সূত্রের প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার পেছনে মূলত সামাজিক অবক্ষয়, ভিনদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং তরুণদের মধ্যে মাদকের বিস্তার বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সমাজকর্মীরা।

গত কয়েক মাসে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড জেলা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্যে নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার লোমহর্ষক ঘটনাটি অন্যতম। এছাড়া আত্রাইয়ে এক শিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার, যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা এবং মাদকাসক্ত বাবার হাতে পুরো পরিবার ধ্বংসের মতো ঘটনাগুলো সমাজের নিষ্ঠুর বাস্তবতাকে সামনে এনেছে।

স্থানীয় সমাজকর্মী ও আইনজীবীদের মতে, শুধু আইন প্রয়োগ করে এই অপরাধের মহামারি বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিশেষ করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নওগাঁর পুলিশ প্রশাসন জানিয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক ও নিকটাত্মীয়দের মধ্যকার দীর্ঘদিনের কলহ কাজ করছে। তবে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন