সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার (৯ জুলাই) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ দিবসের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও ব্যাপকহারে বৃক্ষরোপণে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানান।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুর আলম দীন, জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এবং পৌর প্রশাসক এরশাদ উদ্দিন।

সভায় পরিবেশ বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন