সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
‘জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পরিবেশ সুরক্ষার নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর স্বাগত সাহা, জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও সাংবাদিক ফজলে এলাহী মাকাম।

বক্তারা তাঁদের বক্তব্যে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সামাজিক বনায়ন বৃদ্ধি এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন