সর্বশেষ

সারাদেশ

বরগুনার সাগরে ট্রলারডুবি: ১৮ জেলের মধ্যে ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বঙ্গোপসাগরে ট্রলার

মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ৮টার দিকে তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুটি ট্রলার ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। তপন জোমাদ্দারের মালিকানাধীন একটি ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন অপর ট্রলারে ৫ জন জেলে ছিলেন।

রাতে হঠাৎ আবহাওয়ার অবনতি হলে সাগর উত্তাল হয়ে ওঠে। প্রবল ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। তখন ওই ট্রলারের জেলেরা তপন জোমাদ্দারের ট্রলারে আশ্রয় নেন। তবে কিছু সময়ের মধ্যেই দ্বিতীয় ট্রলারটিও ঢেউয়ের তোড়ে ডুবে গেলে সবাই সাগরে ভেসে পড়েন।

পরে রাত প্রায় ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের পটুয়াখালীর মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনো কালাম পাইকার ও শহীদ নামে দুই জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা দুজনই তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসা চলছে এবং নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি সমিতির পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

তালতলী কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম জানান, সাগর এখনো উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

এদিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই কোস্ট গার্ড ও নৌপুলিশকে অবহিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হলেও প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়েও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিখোঁজ দুই জেলের পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস দিয়েছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন