সর্বশেষ

জাতীয়

ভারী বৃষ্টি: চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।
পরীক্ষা কেন্দ্র (সংগৃহীত ছবি)

ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৮ জুলাই নির্ধারিত এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাও যথারীতি নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন