সর্বশেষ

সারাদেশ

জামালপুরে পৌর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সনাকের অবহিতকরণ সভা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত এই সভায় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ওপর জোর দেওয়া হয়।
সনাকের অবহিতকরণ সভা

জামালপুর পৌরসভার সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের আয়োজনে ‘সিটিজেন রিপোর্ট কার্ড’ কর্মসূচির আওতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক জামালপুরের সভাপতি শামীমা খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পৌরসভার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নাগরিকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা আরিফ হোসেন, সনাক সদস্য রফিকুল ইসলাম তুষার, সাজ্জাদ হোসেন, পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন এবং সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি আধুনিক ও সুস্থ নগরী গড়ে তুলতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। এছাড়া বাড়ির আঙিনা ও শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে সবার যৌথ উদ্যোগ প্রয়োজন বলে সভায় একমত প্রকাশ করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন