সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবিলম্বে বিতর্কিত এই নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানানো হয়। বক্তারা এই উদ্যোগের পেছনের ব্যক্তির আর্থিক উৎস অনুসন্ধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে আয়োজিত এই সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে গাইবান্ধায় এই বিশালাকার মূর্তি স্থাপনের চেষ্টা চলছে। ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কর্মসূচির সমন্বয়করা।

সমাবেশে সংগঠনটির সমন্বয়ক আ খ ম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করতে কুচক্রী মহল এ ধরনের উসকানিমূলক কাজ করছে। এ বিষয়ে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রস্তাবিত মূর্তি নির্মাণের নেপথ্যে থাকা হরিদাস চন্দ্র তরণীদাস একজন কুখ্যাত প্রতারক। অতীতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে মানুষের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি আবারও অপতৎপরতা শুরু করেছেন বলে দাবি করা হয়।

এত বিশাল ব্যয়ের মূর্তির পেছনে কার অর্থ রয়েছে এবং কাদের মদদে এই কাজ হচ্ছে, তা গুরুত্বসহকারে তদন্তের দাবি জানানো হয়। সমাবেশ শেষে কুড়িগ্রামের প্রধান সড়কগুলোতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন