সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দাবি

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষে নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।
গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে শনিবার সকালে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মসলিশের জেলা শাখার আমীর কামরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কামরুল হাসান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম খান।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র, সুশাসন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবি জানান তারা।

তাঁদের ভাষ্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন