সর্বশেষ

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণের অভিযোগ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একটি রাবার বাগান থেকে ছয়জন রোহিঙ্গা শ্রমিককে সশস্ত্র একটি দল জোরপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও বাগান কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি থানা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছার নামের এক ব্যক্তির রাবার বাগান থেকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের শিকার শ্রমিকরা এর আগের দিন বাবুল নামের আরেকজন মালিকের রাবার বাগানে কাজ করেন। পরে তারা কাওছারের বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। কাজ শেষে রাতে তারা বাগানের স্টাফ কক্ষে অবস্থান করছিলেন।

এ সময় হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে ছয়জন শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। তবে অপহৃত শ্রমিকদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাগানের মালিক কাওছার জানান, কাজ শেষে শ্রমিকরা বাগানের কক্ষে অবস্থান করছিলেন। তখনই সশস্ত্র একটি দল এসে তাদের অপহরণ করে নিয়ে যায়। কী কারণে তাদের তুলে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন