অপহরণ
সলঙ্গায় ‘হানিট্র্যাপে’ মুক্তিপণ দাবি চক্রের নারী সদস্য গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তিকে বিদেশে পাঠানোর বিষয়ে কথা বলার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পুলিশের অভিযানে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কলাপাড়ায় অটোচালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি: যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যাটারিচালিত অটোভ্যানচালককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবক মো. রাফি খানকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
কুষ্টিয়ায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ২
কুষ্টিয়ায় সোহাগ (২৪) ও সাইফুল (৩৫) নামের দুই যুবককে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহরণের ১২ ঘণ্টা পর কক্সবাজারের হোটেল থেকে তরুণী উদ্ধার, আটক ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফের দস্যু আতঙ্ক: ২২ জেলে অপহরণ, ১৭ জনের খোঁজ মেলেনি
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে আবারও জলদস্যুদের তাণ্ডবে জেলে অপহরণের ঘটনা ঘটেছে। আলিম ও নানাভাই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ২২ জন জেলেকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে মুক্তিপণের শর্তে পাঁচজন মুক্তি পেলেও এখনো ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
সিরাজগঞ্জে মিথ্যা অপহরণ মামলায় ৪ জনের ১০ বছর কারাদণ্ড
সিরাজগঞ্জে সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।