সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের ইছামতী নদীতে গোসলে নেমে ঢাকার নারী নিখোঁজ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেড়াতে এসে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে ঢাকার এক নারী নিখোঁজ হয়েছেন। আজ দুপুরে তিন বান্ধবী মিলে নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীকে উদ্ধারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তীব্র স্রোত উপেক্ষা করে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার বাসিন্দা তিন বান্ধবী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে তারা ফেগুনাসার এলাকার ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায় গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে নদীর প্রবল স্রোতে হাবিবার রহমান বাবলী নামের ওই নারী তলিয়ে যান।

এ সময় বাকি দুই বান্ধবী সাঁতরে নদীর তীরে উঠে আসতে সক্ষম হলেও বাবলী নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০