সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ফার্নিচারের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুতগতিতে চলা একটি মালবাহী ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের একটি ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকান ও আশপাশে থাকা লোকজন ট্রাকের চাপায় পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০