সর্বশেষ

সাহিত্য

অবুঝ

শারমিন ফেরদৌস
শারমিন ফেরদৌস

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
‘অবুঝ’ কবিতায় শারমিন ফেরদৌস শৈশবের সরলতা, আবেগ, অভিমান ও হারিয়ে যাওয়া আদরের মুহূর্তগুলোকে কোমল অনুভূতিতে তুলে ধরেছেন। শিশুর চোখের জল, হাসি, অভিমান আর আধো আধো বোলের মধ্য দিয়ে কবিতায় ফুটে উঠেছে ছোট্টবেলার নির্মল স্মৃতির টান।
শারমিন ফেরদৌস

খোকনসোনার দু’চোখেতে
অবুঝ চোখের জল,
হলে বড় হারাতে হয়
সব আদরের কোল।

খানিক কাঁদে,
খানিক হাসে,
খানিক অভিমানে ভাসে,

খানিক বাদেই
ছোট্ট সেজে
দোলে দোদুল দোল,
খোকনসোনার মুখে ফোটে
ছোট্টবেলার আধো আধো বোল।

এবার কেড়ে নিতেই হবে
আবার ফিরে পেতেই হবে
হারিয়ে যাওয়া ছোট্টবেলার
সব আদরের কোল।

খোকনসোনার দু’চোখেতে
অবুঝ চোখের জল।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০