সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ৩৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, সিসি ক্যামেরায় থাকবে বিশেষ নজরদারি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এ বছর জেলায় মোট ৩৫৭টি মণ্ডপে পূজা উদযাপনের তথ্য জানানো হয়। পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনসহ জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা হবে।

সভায় উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের আশ্বাস দেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি ও গুজব প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

ধর্মীয় নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জাতীয় নির্দেশনা মেনে আগামী প্রতিমা বিসর্জনের কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও উস্কানিমূলক গুজব ছড়ানো প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

প্রস্তুতিমূলক এই সভায় এনএসআই-এর যুগ্ম পরিচালক, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০