শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে খুলুমবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) ও মো. বিটু জোয়ার্দার (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খুলুমবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক আবু সাঈদ ওরফে সাউথ উপজেলার শাহাবাড়ীয়া গ্রামের আকবর আলী শেখের ছেলে। অপর আটক বিটু জোয়ার্দার আজাদ নগর গ্রামের আবুল কাশেম জোয়ার্দারের ছেলে।
শৈলকুপা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খুলুমবাড়ীয়া বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয় নূরজ্জামান জোয়ার্দারের দোকানের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শৈলকুপা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
১৩০ বার পড়া হয়েছে