সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজপাড়ায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ও একটি বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা নিয়ে ভিন্ন দাবি করেছে। পুলিশ বলছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুর

নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজপাড়ায় পৈতৃক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসতঘর ও একটি বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১ জুলাই) দুপুরে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগকারী দুই ভাই জাহিদুর রহমান ও ওহিদুর রহমানের ভাষ্য, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তাঁদের বসতঘর এবং ‘শ্রেষ্ঠা-শাকিরা বিজ্ঞান ক্লাব’-এ ভাঙচুর চালানো হয়। তাঁদের দাবি, টিনের চালা, বেড়া ও বৈদ্যুতিক বোর্ড ভেঙে ফেলে লোহাগড়া মৌজার ৩৫৪ নম্বর দাগের প্রায় ৯ শতক জমি দখলের চেষ্টা করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট পৈতৃক সম্পত্তির এখনো আইন অনুযায়ী বণ্টননামা বা বাটোয়ারা সম্পন্ন হয়নি। এরপরও অভিযুক্ত লিয়াকত হোসেন লিকু, তাহানূরসহ তিনজন বায়নাপত্রের অজুহাতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন। একই সঙ্গে বেআইনিভাবে বসতঘর ও বিজ্ঞান ক্লাব ভেঙে ক্ষয়ক্ষতি করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী দুই ভাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লিয়াকত হোসেন লিকু। তাঁর দাবি, বিতর্কিত জমির মালিক জাহিদুর রহমান ও ওহিদুর রহমান নন; তাঁদের বোন। সেই বোনের কাছ থেকে বৈধভাবে জমি কেনা হয়েছে। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, জমি দখলের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষকে সেখানে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন