সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় যুবক হত্যা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ, সর্বোচ্চ শাস্তির দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২১ বছর বয়সী সুমন শেখ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যুবক সুমন শেখ (২১) হত্যার ঘটনায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার বেলা ১২টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাপুরিয়া সদরদী গ্রামের বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এর ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামে সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ শেষে বিক্ষোভকারীরা ঘোষণা দেন, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে তারা পুনরায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন