সর্বশেষ

সারাদেশ

দেশে যুক্ত হচ্ছে ৩ উপজেলা, গফরগাঁওয়ে হচ্ছে ‘দক্ষিণ গফরগাঁও’

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হচ্ছে। একই সঙ্গে একটি নতুন থানা স্থাপনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

দক্ষিণ গফরগাঁও

বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় তিনটি নতুন উপজেলা গঠন, একটি নতুন থানা স্থাপন এবং জেলা ও সরকারি দপ্তরের পুনর্গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব।

বর্তমানে গফরগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আটটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হলে ময়মনসিংহ জেলায় উপজেলার সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৪ হবে।

এ ছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এই তিনটি উপজেলা যুক্ত হলে দেশে মোট উপজেলার সংখ্যা ৫০০ থেকে বেড়ে ৫০৩ হবে।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘হালদা থানা’ স্থাপনের প্রস্তাবও অনুমোদন করা হয়। এর ফলে দেশের মোট থানার সংখ্যা ৬৩৯ থেকে বেড়ে ৬৪০ হবে।

এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন