সর্বশেষ

জাতীয়

নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন: দেশে প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশের মোট উপজেলা সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮টি এবং থানার সংখ্যা হয়েছে ৬৪০টি।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক

মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠন করা হবে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হচ্ছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

নিকার বৈঠকে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, আব্দুল বারীসহ সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য ও কর্মকর্তারা।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন