শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ: জামাই আটক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট তিনজনকে থানায় নিয়ে যায়। পরে অভিযুক্ত জামাইকে আটক করা হয়। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলী বেগম (৪৫)-এর পালিত মেয়ে ভাবনা (১৮)-এর স্বামী আব্দুল খালেক (৩৫)-এর বিরুদ্ধে শাশুড়ির কক্ষে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ ওঠে। বিষয়টি দেখতে পেয়ে ভাবনা স্থানীয় লোকজনকে জানান। পরে এলাকাবাসী অভিযুক্তদের আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল খালেক, বেলী বেগম ও ভাবনাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল খালেককে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আব্দুল খালেক ও বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। পরে বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। বিয়ের পর তারা শ্বশুরবাড়িতে একই ঘরে পার্টিশন দিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৩২ বার পড়া হয়েছে