সর্বশেষ

সারাদেশ

পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর)
স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর)

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আমের চালানে রয়েছে দেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম ভারতে পাঠানো হয়।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে আমের চালানটি হস্তান্তর করা হয়। পাঠানো আমের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে।

জানা গেছে, ১০০টি কার্টনে প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গ সরকারের জন্য উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন