সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ প্রবাসী যুবকের মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া দুবাইপ্রবাসী যুবক সাকিরুল হকের (২৮) মরদেহ প্রায় ২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রবল স্রোতের কারণে মরদেহ কয়েক কিলোমিটার ভেসে গিয়ে নদীর অন্য একটি এলাকা থেকে উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুবাইপ্রবাসী যুবক সাকিরুল হকের (২৮) মরদেহ প্রায় ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা সাকিরুল হক দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রেহাইচর এলাকার মহানন্দা রাবার ড্যাম-সংলগ্ন নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামেন। একপর্যায়ে জালের দড়ি তাঁর হাতে পেঁচিয়ে যায়। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়।

বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর শহরের নামোনিমগাছি এলাকায় মহানন্দা নদীতে মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল সেটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, নিখোঁজ হওয়ার স্থানে নদীর স্রোত অত্যন্ত প্রবল ছিল। এ কারণে মরদেহ কয়েক কিলোমিটার ভেসে গিয়ে নামোনিমগাছি এলাকায় পৌঁছে।

রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন