সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে ২ শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুলছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীমনগর ঘাট ও মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা উভয়েই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা গভীর পানির স্রোতে তলিয়ে যান।

অন্য আরেকটি ঘটনায়, একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে। নদীতে পড়ে যাওয়ার পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে কাজ করছেন। বিকেল পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান মেলেনি, তবে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন