সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ফুঁসছে যমুনা-ব্রহ্মপুত্র: প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ইসলামপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি ও গ্রামীণ সড়ক, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
যমুনা-ব্রহ্মপুত্রর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ইসলামপুরের সাপধরী, চিনাডুলী ও নোয়ারপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ধানের বীজতলা, শাকসবজি ও পাটসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। আকস্মিক এই বন্যায় ঋণগ্রস্ত চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, যমুনা নদীর তীরবর্তী ৪টি ইউনিয়নের প্রায় ২৫ হেক্টর জমির পাট, বীজতলা ও সবজি ক্ষেত ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে, পানি দ্রুত না কমলে এসব ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এছাড়া গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমও।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যা বর্তমানে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানিয়েছেন, আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং তা বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হলো, এই পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন