সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ‘বিনা তোষাপাট-১’ চাষ সম্প্রসারণে মাঠ দিবস

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ‘বিনা তোষাপাট-১’ চাষাবাদ জনপ্রিয় করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবান্ধব ও লাভজনক এই পাট চাষের মাধ্যমে দেশের বীজ আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সুচিডাঙ্গা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ও শতাধিক কৃষক অংশ নেন।
মাঠ দিবস

আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সুচিডাঙ্গা গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করে বিনা উপকেন্দ্র গোপালগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান। বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এতে ময়মনসিংহের বিনা কার্যালয়ের উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব ও কৃষিতত্ত্ব বিভাগের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, প্রতি বছর পাট চাষের মৌসুমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রায় ১০০ কোটি টাকার পাটবীজ আমদানি করতে হয়। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এই নতুন জাতের সম্প্রসারণ ঘটানো গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। এটি চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের দেশেই উন্নত মানের বীজ উৎপাদন করতে পারবেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, নতুন এই জাতটির হেক্টরপ্রতি গড় আঁশের ফলন প্রায় ৪.১৭ টন, যা প্রচলিত অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি। বীজ বপন করার পর থেকে মাত্র ১১৮ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা যায়। এছাড়া প্রতিকূল আবহাওয়া সহ্য করার পাশাপাশি বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে এই জাতটি অত্যন্ত কার্যকর বলে মাঠ দিবসে জানানো হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন