সর্বশেষ

সারাদেশ

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে মোবাইল ফোনগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবির অভিযানে মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির নায়েব সুবেদার (সিগন্যাল) মো. ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মাগুড়া মাঠ এলাকায়, সীমান্ত পিলার ১৯৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া মহানন্দা ব্যাটালিয়নের তথ্যমতে, গত তিন মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন