সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে হু হু করে বাড়ছে বন্যার পানি, পানিবন্দী ১০ হাজার মানুষ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হঠাৎ করেই বাড়িঘরে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, অনেকেই গবাদিপশু ও আসবাবপত্র নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন।
পানিবন্দী মানুষ

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের নামা কাচিচর এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহিদা বেগম জানান, হঠাৎ করে ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ রয়েছে এবং শিশুদের খাটের ওপর বসিয়ে রেখে ঘরের জিনিসপত্র ওয়াপদা বাঁধে সরিয়ে নেওয়ার কাজ করছেন তিনি।

একই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, চারদিকে পানি থই থই করায় তারা গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বানভাসি মানুষেরা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তা এখনো বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও ধরলা ও তিস্তা নদীর পানি ধীরগতিতে কমছে। তবে নিম্নাঞ্চলের অসংখ্য কাঁচা রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এদিকে দুর্গত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বন্যা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান সরকারি সহায়তার উদ্যোগ দেখা যায়নি। ফলে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, নদ-নদীর পানি কমতে শুরু করলেও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন আবারও পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন