সর্বশেষ

সারাদেশ

হিলিতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
১০ বছরের শিশু ধর্ষক সাজ্জাদ হোসেন

অভিযুক্ত সাজ্জাদ উপজেলার বৈগ্রাম এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশে খবর দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী। গত সোমবার দুপুরে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নির্জন রাস্তায় সাজ্জাদ তাকে খাবারের প্রলোভন দেখায়। এরপর নিজের ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি যথাসময়ে মাদ্রাসায় না পৌঁছে প্রায় দেড় ঘণ্টা দেরিতে ক্লাসে যায়। শিক্ষক এর কারণ জানতে চাইলে প্রথমে ভয়ে মুখ খোলেনি সে। পরবর্তীতে শারীরিক অসুস্থতা বাড়লে সন্ধ্যায় এক সহপাঠীর মাধ্যমে ঘটনাটি শিক্ষকের কান পর্যন্ত পৌঁছায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিবারকে বিষয়টি অবহিত করে।

খবর পেয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন