সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত, সচেতনতার আহ্বান

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা-প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে সোমবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি শিশুদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করার তাগিদ দেন।
র‌্যালি

সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। বক্তারা তাদের বক্তব্যে শিশুশ্রমের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রতিটি শিশুকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলে দেশের টেকসই উন্নয়ন তরান্বিত হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন